0
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির কোম্পানির মধ্যে এ পর্যন্ত ৬টি কোম্পানি সমাপ্ত অর্থবছরে জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে মতিন স্পিনিং এবং মোজাফ্ফর হোসেন স্পিনিং সর্বোচ্চ পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছে। মতিন স্পিনিং ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং মোজাফ্ফর হোসেন স্পিনিং ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তবে আয়ের দিক থেকে মতিন স্পিনিং এগিয়ে রয়েছে। মতিন স্পিনিং শেয়ারপ্রতি আয় করেছে ৩.২৬ টাকা। আর মোজাফ্ফর হোসেন স্পিনিং শেয়ারপ্রতি আয় করেছে ২.৬২ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ প্রাপ্ত এ পর্যন্ত ‘এন’ ক্যাটাগরির কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড ও আয় নিচে দেয়া হলো:


মতিন স্পিনিং: সমাপ্ত ২০১৩-১৪ অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। এর শেয়ারপ্রতি আয় হয়েছে ওয়েটেড এভারেজ ৪.২৪ টাকা এবং ডাইলুটেড ৩.২৬ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ৩৯.৪২ টাকা।


মোজাফ্ফর হোসেন স্পিনিং: সমা্প্ত অর্থবছরে কোম্পানিটি ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া, কোম্পানিটি প্রথম বছরেই ফেসভ্যালুতে ২টি শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার ঘোষণা করেছে। শেয়ারপ্রতি আয় হয়েছে ২.৬২ টাকা এবং শেয়ারপ্রতি এনএভি ১৮.২৩ টাকা।


ফার ক্যামিকেল: সমা্প্ত অর্থবছরে কোম্পানিটি ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.৪৫ টাকা এবং শেয়ারপ্রতি এনএভি ১৭.৯১ টাকা।


সেন্ট্রাল ফার্মা: সমা্প্ত অর্থবছরে ১৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ কোম্পানিটিও প্রথম বছরেই ফেসভ্যালুতে ৫টি শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ঘোষণা করেছে। এর শেয়ারপ্রতি আয় হয়েছে ২.১৪ টাকা এবং শেয়ারপ্রতি এনএভি ২০ টাকা।

অ্যাপোলে ইস্পাত: সমা্প্ত অর্থবছরে কোম্পানিটি ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৮৪ টাকা এবং শেয়ারপ্রতি এনএভি ৩১.৩৭ টাকা।

পেনিনসুলা চিটাগাং: সমা্প্ত অর্থবছরে কোম্পানিটি ১০ ক্যাশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ারপ্রতি আয় হয়েছে ২.৭০ টাকা এবং শেয়ারপ্রতি এনএভি ৫৪.৭৫ টাকা। 

Post a Comment

স্বাগতম

 
Top