পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রাইট শেয়ার ছাড়বে। ইতোমধ্যে রাইট ছাড়তে সম্মতি দিয়েছে কোম্পানি দুটির শেয়ারহোল্ডারা। বৃহস্পতিবার কোম্পানিগুলো জরুরি সভায় এ সম্মতি দেন তারা। শুক্রবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হলো- প্রকৌশল খাতের বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) ও ওষুধ ও রসায়ন খাতের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বিবিএস : বিবিএসের পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটি ২:৫ হারে অর্থাৎ ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি করে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। রাইট শেয়ারের টাকা দিয়ে কোম্পানিটি তার ব্যবসা সম্প্রসারণ ও কার্যকরী মূলধন বৃদ্ধি করবে বলে জানানো হয়।
কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ। বিবিএস ২০১৩ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির বর্তমান পিই রেশিও রয়েছে ১৮ দশমিক ৩১ পয়েন্ট।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড : শেয়ারহোল্ডাররা রাইট শেয়ার ইস্যুর সম্মতি দিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত হয়। কোম্পানিটি ২:৫ হারে অর্থাৎ ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি করে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ। সেন্ট্রাল ফার্মা ২০১৩ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির বর্তমান পিই রেশিও রয়েছে ১৬ দশমিক ০৭ পয়েন্ট।

Post a Comment
স্বাগতম