বস্ত্র খাতের তুং হাই নিটিং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ শেষ হওয়া অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করে। তুং হাইয়ের সহকারী কোম্পানি সচিব সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য আগামী ৫ নভেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে কোম্পানিটির প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১.৩৯ টাকা।

Post a Comment
স্বাগতম